চ্যালেঞ্জিং অভিনেত্রী হিসেবে জয়া আহসানের জুড়ি নেই। নির্দিষ্ট টাইপের চরিত্রে বন্দী নেই তিনি। নতুন নতুন রূপে নিজেকে উপস্থাপন করে চলেছেন নিজেকে।
পরিচালক মারুফ হাসানের ছবি ‘পারলে ঠেকা’ এবং ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র শুটিং নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
এজন্য আসন্ন ঈদে তেমন কোন নাটকে দেখা যাবে না তাকে। এ বিষয়ে জয়া বাংলানিউজকে বলেন, “গত ঈদে আমার বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এতে আমি নিজেই বিরক্ত।
কারণ এত বেশি নাটিকের কাজ আমি ঈদে কখনই করি নাই। তাই আপাতত ছবির শুটিং নিয়েই ব্যস্ত আছি।”
গত ঈদে অভিনেত্রী জয়া আহসান অভিনীত ১০টি নাটক ও টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। এগুলোর মধ্যে-সুমন আনোয়ারের ‘এবং অতঃপর’, অনিমেষ আইচের ‘বুমেরাং, তানভীর হোসেন প্রবালের ‘দেঁজড়ু’, রবিউল আলম রবির ‘ট্রেসলেস’- এ চারটি বাংলাভিশনে প্রচার হয়।
এছাড়া নূরুল আলম আতিকের ‘না কমলা, না মেহেরজান’ এবং সুমন ধরের ‘তপুর সাইকেল’ প্রচার হয় চ্যানেল নাইনে এবং মাহমুদ দিদারের ‘চন্দ্রাবতীর লটারি’ প্রচারিত হয় এনটিভিতে।
এবার কি তাহলে কোন নাটকে দেখা যাবে না আপনাকে? এর উত্তরে জয়া আহসান বলেন, “অনেক নাটকের শুটিং করা আছে। অনেক পরিচালককে দেখা যায় ঈদে সেগুলো প্রচারের চেষ্টা করেন। সেখান থেকে হয়তো দু-একটা দেখা যেতে পারে। আর টিভি নাটকে কাজ কম করতে চাই।”
এছাড়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির শুটিংয়ে অংশ নিতে মালয়েশিয়ার উদ্দেশে শিগগিরই ঢাকা ছাড়ার কথা বলেন জয়া আহসান।
সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির প্রযোজনা সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় ছবিটির চারটি গানের পাশাপাশি কিছু রোমান্টিক দৃশ্যের চিত্রায়ণে অংশ নেবেন শাকিব ও জয়া।
এরই মধ্যে এফডিসি, পুবাইলসহ ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ছবির চিত্রধারণের কাজ করা হয়েছে।
আর মারুফ হাসানের ছবি ‘পারলে ঠেকা’তে জয়াকে দেখা যাবে একজন সংগীতশিল্পী চরিত্রে। পূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার অভিনীত চলচ্চিত্র আবর্ত। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।
আর দেশে মুক্তির মিছিলে থাকবে ‘পূর্ণদৈঘ্য প্রেমকাহিনী` এবং `পারলে ঠেকা`। নাটকে অভিনয় না করলেও চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ গুনী অভিনত্রী।