Blogger templates

Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label Entertainments. Show all posts
Showing posts with label Entertainments. Show all posts

এবারের কুমারি আদৃতা

রাজধানীর রামকৃষ্ণ মিশনে সোমবার মহাঅষ্টমিতে কুমারি পূজা অনুষ্ঠিত হয়েছে। এ পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সকাল ১১টায় কুমারিকে আসনে আনা হয়। বেলা সাড়ে ১১টায় পূজা শেষ হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

পূজা শুরুর আগে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী অমলানন্দ মহারাজ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘কুমারি পূজার মাধ্যমে মাতৃভাব বোঝানো হয়। এ পূজার মধ্য দিয়ে আমরা মাকে চিনবো।’’

তিনি বলেন, ‘‘মা যেমন সন্তানকে ভালোবাসে তেমনি আমরাও আমাদের সন্তানকে ভালোবাসবো। কল্যাণময় মা কুমারির মধ্য দিয়ে ভক্তদের পূজা গ্রহণ করবেন এবং তাদের আর্শীবাদ করবেন।’’

এবারের কুমারির নাম আদৃতা চক্রবর্তী। শাস্ত্রীয় নাম উমা। কুমারির বাবার নাম মানিক চক্রবর্তী। আর মায়ের নাম রাখি গোস্বামী।

কুমারি আদৃতা জন্মগ্রহণ করে ২০০৭ সালের ১৩ জানুয়ারি। সে টিকাটুলির ফুলকুড়ি নার্সারি স্কুলে পড়াশোনা করে। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার রামকৃষ্ণপুরে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন। এছাড়া হাজার হাজার ভক্তের উপস্থিতিতে পূজা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।

মহাঅষ্টমীর সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হলো নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ লাভ। প্রচলিত কুমারী পূজা দেখে মনে হয় ঈশ্বরে মানুষ বুদ্ধি আরোপ করা হয়েছে। আসলে তা নয়, বরং মানুষে ঈশ্বরে বুদ্ধি আরোপ করার ভাবই কুমারী পূজার লক্ষ্য ও উদ্দেশ্য।

কুমারী পূজায় দেবীর মঞ্চে অধিষ্ঠানের আগে মন্ত্রোচ্চারণ ও ফুল-বেলপাতার আশীর্বাদ পৌঁছে দেয়া হয় সবার কাছে। কুমারী পূজার ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই ৫টি উপকরণ দিয়ে কুমারীকে পূজা করা হয়।

*********WHAT*********

আমার একটি খুব প্রিয় গান আছে গিয়াউদ্দিন সাহেবের লেখা ‘মরণসঙ্গীত’ ‘মরিলে কান্দিস না আমার দায়’। প্রায়ই ভাবি আমি মারা গেছি। শবদেহ বিছানায় পড়ে আছে, একজন কেউ গভীর আবেগে গাইছে ‘মরিলে কান্দিস না আমার দায়।’ ‘নক্ষত্রের রাত’ নামের ধারাবাহিক নাটকের শুটিং ফ্লোরে আমি আমার ইচ্ছা প্রকাশ করলাম। এবং একজনকে দায়িত্ব দিলাম গানটি বিশেষ সময়ে গাইতে। সে রাজি হলো। উৎসর্গপত্রের মাধ্যমে তাকে ঘটনাটি মনে করিয়ে দিচ্ছি। আমার ধারণা সময় এসে গেছে।

মেহের আফরোজ শাওন
চলে যায় বসন্তের দিন, হুমায়ূন আহমেদ, ২০০২, উৎসর্গপত্র

****ইতালির পিসা টাওয়ার****



ঢাকা: পিসা নামের এই টাওয়ারটি ইতালির ফ্লোরেন্সে অরনো নদীর তীরে অবস্থিত। টাওয়ারটি বিশ্বজুড়ে ‘হেলানো টাওয়ার’ নামেই বেশি পরিচিত। এটি স্বাভাবিকের চেয়ে ৫.৫ ডিগ্রি কোণে হেলানো।

নিউ সেভেন ওয়ান্ডার্সের নির্বাচনে এটি পৃথিবীর অন্যতম সোন্দর্যমন্ডিত স্থাপনা।

****জেমস বন্ডের গাড়ি বিক্রি হলো চার লাখ ডলারে*****

২০০৮ সালে জেমস বন্ড খ্যাত নায়ক ডেনিয়াল ক্রেগের ছবি ‘কোয়ান্টাম অফ সোলেস’এর ব্যবহৃত অ্যাস্টন মার্টিন কারটি নিলামে ওঠার পর বিক্রি করা হয়েছে ২৪১,৩০০ পাউন্ড অর্থাৎ চার লাখ ডলারে।

কিন্ত‍ু ২০০৮ সালে এ গাড়িটি এক অপরিচিত ক্রেতা কিনতে চেয়েছিলেন দেড় গুণ বেশি মূল্যে।গাড়িটি নিলামে ওঠার সময়
প্রায় ৬০০ ভিআইপি অতিথি উপস্থিত ছিলো।

দ্বিতীয় নিলামে থাকা সবচেয়ে ব্যয়বহুল আইটেমটি ছিলো একটি ঘড়ি, যা আসন্ন জেমস বন্ডের ফিল্ম ‘স্কাইফুল’ এ ব্যবহৃত হয়েছে।

সবাই ভেবেছিলো ঘড়িটি বিক্রি হবে বড়জোর ৮০০০ পাউন্ডে কিন্ত‍ু এটি শেষ পর্যন্ত বিক্রি হয় ১,৫৭,৩০০ পাউন্ডে।নিলাম শেষে দেখা যায় মোট ১১ টি জিনিসের বিক্রয় মূল্য দাড়াঁয় ৭,৫২,১০০ পাউন্ড।

এখান থেকে অর্জিত সব আয় দাতা সংস্থার কাছে হস্তান্তর করা হবে। জেমস বন্ডের ৫০তম বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

****মিমির চলচ্চিত্রে প্রীতি****

ঢাকা: চলচ্চিত্র জগতে পা রাখছেন সানজিদা প্রীতি। আফসানা মিমির পরিচালনায় ‘রান’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এর জন্য চলছে জোর প্রস্তুতি।


****চলচ্চিত্রের জন্য রাখীর অপেক্ষা*****


লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেই মিডিয়ায় আগমন ঘটে রাখীর। এরমধ্যেই নাটক, বিজ্ঞাপন ও উপস্থাপনা এই তিন মাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আসন্ন ঈদের বেশ কিছু টিভি নাটকে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে দেখা যাবে তাকে। এজন্য বর্তমানে শ্যুটিং নিয়ে খুব ব্যস্ত সময় পার করছেন রাখী।

*****পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষায় আপনার অধিকার*****



মানুষের জীবনে পরিবার হল একটি অপরিহার্য প্রতিষ্ঠান। নারী, পুরুষ ও শিশু বা কিশোর-কিশোরীরা হল পরিবারে সদস্য । বর্তমান সমাজ ব্যবস্তায় দেখা যায় কোন কোন পরিবারে বিশেষ করে নারী, শিশু বা কিশোর-কিশোরীরা যেমন তাদের বিভিন্ন ন্যায্য অধিকার থেকে  বঞ্চিত হচেছ তেমনি প্রতি দিন কোন না কোন নারী, শিশু বা কিশোর-কিশোরী কম বেশি পারিবারিক নির্যাতনেরও শিকার হচেছ।

*******৫ ফুট ১০ইঞ্চি নাটকে মোশারফ করিম******

নিজের উচ্চতা নিয়ে বেশ বিপাকে পড়েছেন মোশারফ করিম। নানান জায়গায় তার উচ্চতার জন্য বিব্রত  হতে হয়।

বিয়ের জন্য মেয়ে দেখতে রেস্টেুরেন্ট গেলে ৫ফুট ৬ ইঞ্চি উচ্চতার পাত্রী তাকে বেশ অপমান করে। অপমানিত হয়ে মোশারফ করিম করিম সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তাকে ৫ ফুট ১০ইঞ্চি হতেই হবে।

*********টিভি নাটকে জয়ার না!*********

চ্যালেঞ্জিং অভিনেত্রী হিসেবে জয়া আহসানের জুড়ি নেই। নির্দিষ্ট টাইপের চরিত্রে বন্দী নেই তিনি। নতুন নতুন রূপে নিজেকে উপস্থাপন করে চলেছেন নিজেকে।

পরিচালক মারুফ হাসানের ছবি ‘পারলে ঠেকা’ এবং ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’র শুটিং নিয়ে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

এজন্য আসন্ন ঈদে তেমন কোন নাটকে দেখা যাবে না তাকে। এ বিষয়ে জয়া বাংলানিউজকে বলেন, “গত ঈদে আমার বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। এতে আমি নিজেই বিরক্ত।

******পর্নোগ্রাফি -আইনের বিধান ও প্রয়োগ*******

বর্তমানে বিভিন্ন মোবাইল ও কম্পিউটার সার্ভিসিং এর দোকানগুলোতে সার্ভিসিং এর নামে অশ্লীল নাচ, গান, চলচ্চিত্র কিংবা ভিডিও ক্লিপ বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রের মাধ্যমে অহরহ সরবরাহ ও বিক্রি  হচ্ছে। বিশেষ করে উঠতি বয়সের তরুণেরা এর গ্রাহকে সহজে পরিণত হচ্ছে।

 দোকানগুলো ১০ টাকা থেকে শুরু করে ৫০/১০০ টাকা পর্যন্ত এসব বিক্রি করছে।

*********চলচ্চিত্রের মাধ্যমে প্রতিষ্ঠা চান রুহি**********

ঢাকা: র‌্যাম্প মডেল হিসেবেই মিডিয়ায় যাত্রা শুরু করেছিলেন রুহি।তবে এখন তিনি পুরোপুরি ব্যস্ত অভিনয় নিয়ে। বৃটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর ছবি ‘সংগ্রাম’-এ অভিনয় করবেন রুহি। ৮ই অক্টোবর থেকে সিলেটের জগন্নাথপুর এলাকায় ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।

WELCOME to my 1st Bangla blog site. We can give all Exclusive news as soon as possible.

BREAKINGN NEWS

 
Helped By : WWW.KASPERWINDOW.TK | KasperWindowTemplate | Download This Template
Copyright © 2011. All INFO Zone - All Rights Reserved
Template Created by Aehtasham Aumee Published by KasperWindow
Proudly powered by Blogger